বিষাক্ত কিং কোবরার ছোবলে এক সাপুড়ের প্রান গেল আর এক সাপুড়ে সাপটি খেয়ে নিলো
মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ
সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে এক সাপুড়ের মৃত্যু হয়।। সাপুড়ের প্রাণনাশী সেই সাপ আবার কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে। এ রকম চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নে।
বুধবার (৩০ জুলাই) সকালে বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তার পাড়ার সাপুড়ে বয়েজ উদ্দিন পাশের ইউনিয়ন কালিগঞ্জের কাপালিপাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে যান। ইমরান আলীর বাড়ির পাকের ঘরে একটি ইদুরের গর্তে বাসা বাধে একটি কিং কোবরা সাপ। সাথে ছিলো ১৫-১৬টি সাপের বাচ্চা। খাল খুড়ে সাপের বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরে ফেলেন সাপুড়ে বয়েজ উদ্দিন। সাপটি বস্তায় ঢোকানের আগেই হাতে ছোবল দেয় সেটি। প্রথম দিকে সাপের বিষে কিছু না হলেও বাড়িতে এসে বিষক্রিয়ায় নিস্তেজ হতে থাকেন তিনি। দ্রুত ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃ*ত্যু ঘোষনা করেন চিকিৎসক। ম*র*দে*হ বাড়িতে আনার পর একে একে আসতে থাকে কয়েকজন ওঝা ও সাপুড়ে। তারাও এসে বলেন রুগি মা*রা গেছেন। মোজাহার নামক একজন ওঝা বড় সাপসহ বাচ্চাগুলো নিয়ে নেন। পরে গাবতলা বাজারে এসে বড় সাপটি কাচায় চিবিয়ে খান তিনি। এসময় গাবতলা বাজারে তার সাপ খাওয়ার দৃশ্য দেখতে প্রচুর লোক ভির জমান। সাপ খেকো মোজাহারের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাধীন বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার সংলগ্ন।