
নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক পিএলসি., বান্দরবান কর্পোরেট শাখার উদ্যেগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের পরামর্শ ও রূপালী ব্যাংকের তরুন শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তিকরনের অংশ হিসেবে বান্দরবান শহরের ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শহরের ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের বান্দরবান কর্পোরেট শাখার সম্মানিত সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জনাব মো: মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডন্ বস্কো উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং রূপালী ব্যাংকের বান্দরবান কর্পোরেট শাখার সম্মানিত প্রিন্সিপাল অফিসার ও অপারেশনাল ম্যানেজার জনাব মো: আজিজ উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও প্রায় ১০০-১২০ জন বিভিন্ন শ্রেণির তরুন ছাত্র-ছাত্রী।
উল্লেখ্য, এই ক্যাম্পেইনে ছাত্র-ছাত্রীরা অত্যন্ত স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করার পাশাপাশি স্কুল ব্যাংকিং বিষয়ক বিভিন্ন তথ্যাদি সম্পর্কে অবগত হন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিগণ স্কুল ব্যাংকিং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। ছাত্র-ছাত্রীরা অতিথিগণের বক্তব্যে স্কুল ব্যাংকিংয়ে উৎসাহিত হয়ে তাৎক্ষণিক ৮০-৯০ টি স্কুল ব্যাংকিং হিসাব খুলেন এবং ভবিষ্যতে অন্যান্য ছাত্র-ছাত্রীরাও হিসাব খোলার জন্য আগ্রহ প্রকাশ করেন।