
নিজস্ব প্রতিবেদক: 'হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বান্দরবানে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আয়োজন করা এক হাত ধোয়া প্রদর্শনী।
এই হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, পৌর পানি সরববারহ এর তত্বাবধায়ক মো. জুলহাস মিয়া, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম হাসান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সঠিক নিয়ম মেনে হাত পরিস্কার করলে অনেক জীবানু ধংস হয়ে যায়, আর আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি। সহজে রোগ জীবানু আমাদেরকে আক্রমন করতে পারবে না।