বান্দরবানে কেওক্রাডং পাহাড়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ১২ জন আহত
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে রুমায় অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়ের যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১জন পর্যটক আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান নামক স্থানে এই দূর্ঘটনার ঘটে।
আহতরা হলো- সিদ্দিকুর রহমান(৫৫), হাশমত(৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মোঃ সোহেল রানা (৪৫), মোঃ ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮), বেলায়েত(৩৩)। তারা সকলে কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা যায়, এবং রুমা সদর ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা অনাদি বড়ুয়ার ছেলে স্বপন বড়ুয়া (৩৪)। সে পর্যটকদের সাথে গাইড হিসেবে ছিলেন।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রুমা উপজেলার নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ভোর সকালে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে যাত্রীবাহী চাদের গাড়ি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ১১জন পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে দুজন আশঙ্কাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার সকাল ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়ীতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডং পাহাড়ের উদ্দেশ্যে রওনা করে। গাড়ীটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ীতে থাকা ১১ জন পর্যটক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, সকালে কেওক্রাডং সড়কের দুর্ঘটনায় ১১জন পর্যটক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।