
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সেনাজোনের আর্থিক অনুদান প্রদান
বান্দরবান প্রতিনিধি: প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানে বিভিন্ন বৌদ্ধবিহার, সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর সেনা জোনের ট্রেনিং শেডে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান দেওয়া হয়। বান্দরবান সেনা জোনের জোন কমান্ডারের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর সেনা জোনের মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি।
অনুষ্ঠানে প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটি, ছোট-বড় বিভিন্ন বৌদ্ধবিহার ও পাড়া ভিত্তিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জানানো হয়, সেনাবাহিনীর এই উদ্যোগ ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।