
বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান, ১৬ নভেম্বর ২০২৬: বান্দরবানে বাংলাদেশ- মায়ানমার ও ভারত মিজোরামের ত্রি পিলার শুন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে স্থানীয় ম্রো সম্প্রদায়ের ২জনসহ ৮ বাংলাদেশীকে আটক করেছে রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি।
রবিবার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ত্রিদেশীয় পিলার সীমান্তবর্তী স্থান থেকে তাদেরকে আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো: হাসান শাহরিয়া বিষয়টি নিশ্চিত করেন।
রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার জানান, গত ৫ তারিখ স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের মাধ্যমে ৬ জনের একটি দল থানচি হয়ে ত্রি-পিলার সীমানায় যান। পরে বাংলাদেশ সীমানায় অতিক্রম করে তারা ত্রি সীমানায় জিরো লাইনে ঢুকে যান। খবর পেয়ে রুমার ৯ বিজিবির সদস্যরা তাদেরকে ৬৩/৬৪ সীমান্ত পিলারে শুণ্য রেখায় বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। এসময় তাদের কাছ থেকে দেশীয় ছুড়ি, তাবু, শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা- বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।
তাদের পরিচয় হলো-
১। ঝিনাইদহ, শৈলকুপার
মোঃ আমিরুল ইসলাম এর ছেলে মোঃ আব্দুল আহাদ (২২)।
২। বরগুনার , মোঃ শেরআলীর ছেলে, মোঃ হাসান সিহাব (২৮)।
৩। ঢাকা, ভাটরার মোঃ আবুল হাসান এর ছেলে মোঃ নাহিদ হাসান আশিক (৩৩)।
৪। ঢাকা, চকবাজারের, মৃত গিয়াস উদ্দিন ইসলাম এর ছেলে এস ইসলাম সোহেল (৩৮)।
৫। ভোলা, চরফ্যাশনের, মোঃ সাইফুল ইসলাম এর ছেলে মোঃ হোসেন শরিফ (২৯)।
৬। চট্টগ্রাম, পতেঙ্গার, মোঃ মিজানুর রহমান এর ছেলে মোঃ মিনহাজুর রহমান সানি (২৬)।
এছাড়াও অবশিষ্ট ০২ (দুই) জনের দেওয়া তথ্য অনুযায়ী তাদের পরিচয় হলো-
১। বান্দরবানের পায়ারিং মুরুর ছেলে লংরাও মুরু(২৫)।
২। খানসো মুরুর ছেলে ডনরয় মুরু (৩০)।
তবে কেন কি কারনে তারা সেখানে গিয়েছে সে বিষয়ে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
..................#