রুমায় মাংত পাড়াবাসীর দুর্ভোগ: একমাত্র পানির ট্যাংকটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য ও জরাজীর্ণ ও অকেজো অবস্থা রয়েছে।
শৈলুমং মার্মা রুমা,(বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার মাংত পাড়াসহ দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির তীব্র সংকট চলছে। সেখানকার সরকারি পানির ট্যাংকগুলো জরাজীর্ণ হয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। ফলে স্থানীয় ম্রো বা অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহ অন্যান্য বাসিন্দাদের দূষিত ঝিরির পানি পানের ওপর নির্ভর করতে হচ্ছে এবং পানির খোঁজে মাইলের পর মাইল পাহাড়ি পথ পাড়ি দিতে হচ্ছে।
বিশুদ্ধ পানির তীব্র সংকটে থাকা মাংত পাড়ার কারবারি ছেলে পাংরাও ম্রো জানান যে দুর্দশা ও অকেজো পানির ট্যাংকটি দ্রুত সংস্কার বা রিপেয়ারিং এবং নতুন জলাধার নির্মাণ অত্যন্ত জরুরি। স্থানীয় প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) বা উন্নয়ন সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপের মাধ্যমে পাহাড়ি এই জনপদে সুপেয় পানির স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনা সম্ভব জানান মাংত পাড়া বাসীক।
পাহাড়ি জনপদের পানির তীব্র সংকটের কারণ ও প্রভাব উৎস শুকিয়ে যাওয়া: বন উজাড়ের কারণে পাহাড়ের প্রাকৃতিক পানির উৎস—যেমন ঝিরি ও ঝরনাগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে।
মাংত পাড়া সরকারি স্কুল সহকারি তাপস চাকমা জানান যে দুর্গান এলাকায়তে জরাজীর্ণ অবকাঠামো: বিভিন্ন সময় নির্মিত পানির ট্যাংক বা রিংওয়েল রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট ও ব্যবহার অযোগ্য হয়ে পড়ায় স্থানীয়রা পানি সংরক্ষণ করতে পারছেন না।
জীবনযাত্রার সংকট: শুষ্ক মৌসুমে নারীদের দৈনন্দিন কাজের বেশিরভাগ সময়ই ব্যয় হয় দূর থেকে পানি সংগ্রহ করতে গিয়ে। বাধ্য হয়ে অনেককে দূষিত ও ঘোলা পানি পান করতে হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)-এর কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী অফিসার স্বপন চাকমা ঈদ সংক্রান্ত হলে বিষয় তা দেখবেন জানান।

