শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

চিম্বুক ওয়াই জংশন বাজার এলাকায় অবৈধ বন্যপ্রাণী শিকার ও পাচার এবং ব্যবসা প্রতিরোধে প্রচারণা।

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

চিম্বুক ওয়াই জংশন বাজার এলাকায় অবৈধ বন্যপ্রাণী শিকার ও পাচার এবং ব্যবসা প্রতিরোধে প্রচারণা

 

শৈলুমং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের চিম্বুক ১২ মাইল ওয়াই জংশন বাজার এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী শিকার, পাচার ও ব্যবসা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা অনুষ্ঠিত হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ দল ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের উদ্যোগে এ প্রচারণা পরিচালনা করা হয়েছে ।

 

আজ (১৭ মে) রবিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সঞ্চালক ও প্রধান বক্তার হিসেবে উপস্থিত ছিলেন কুলসুমা আক্তার, উপজেলা বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর, বান্দরবান সদর উপজেলা

প্রচারণায় অংশ নেন জীববৈচিত্র্য সংরক্ষণ দল ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্যরা, পাড়া কারবারি এবং স্থানীয় এলাকাবাসী। অনুষ্ঠানে জীববৈচিত্র্য রক্ষা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ শিকার ও পাচারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন পায়া ম্রো, দলনেতা, ন্যাচার টিম ও বন্যপ্রাণী সংরক্ষণ দল; কুপাও ম্রো, সহকারী দলনেতা, ন্যাচার টিম, সুয়ালক ইউনিয়ন; লেংতয় ম্রো, সদস্য, বিসিজি, রেনিক্ষ্যং বাগান পাড়া; তুমপাও ম্রো, সাধারণ সম্পাদক, বিসিজি, রেনিক্ষ্যং বাগান পাড়া; চামরুম ম্রো, সভাপতি, বিসিজি, রাংলাই চেয়ারম্যান পাড়া; রুইপাও ম্রো, সাধারণ সম্পাদক, বিসিজি, রাংলাই চেয়ারম্যান পাড়া এবং খেতরাও ম্রো, AIGA ও BF প্রতিনিধি, রাংলাই চেয়ারম্যান পাড়া ও রেনিক্ষ্যং বাগান পাড়া বিসিজি সাইট।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয়।  কুলসুমা আক্তার। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন বলেন যে  ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তিনি।

 

বক্তারা বলেন, পাহাড়ি এলাকার জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজনরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category