সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ,

দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি।

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি।

‎বান্দরবান (থানচি)প্রতিনিধি:

‎আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা মিরপুর থেকে ০৬ সদস্যের একটি পর্যটক দল থানচি উপজেলার বাঘের লাংলোক ঝর্ণা এলাকায় ভ্রমণে যায়। ভ্রমণকালে পর্যটক দলের সদস্য নাফিস মাশরুর ইসলাম, পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম-পূর্ব সেনপাড়া পর্বতা দক্ষিণ, ডাকঘর-মিরপুর টি.এস, জেলা-ঢাকা, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্নপ্রায় এলাকায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে বিজিবির সহায়তা কামনা করা হয়।

‎পর্যটকের পরিবারের অনুরোধে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

‎এরই ধারাবাহিকতায় টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প থেকে বিজিবির একটি বিশেষ টহল দল ০২টি নৌকাযোগে দুর্গম লাংলোক ঝর্ণা এলাকায় দ্রুত পৌঁছে গুরুতর অসুস্থ পর্যটকসহ তার সঙ্গীদের উদ্ধার করে। পরে বিজিবি সদস্যরা অসুস্থ পর্যটককে ঘটনাস্থলেই প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি সহায়তা নিশ্চিত করেন।

‎পরবর্তীতে বিজিবি সদস্যরা অসুস্থ পর্যটকসহ অন্যান্য পর্যটকদের নৌকাযোগে নিরাপদে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৬০০ ঘটিকায় তাদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

‎দুর্গম পাহাড়ি এলাকায় বিপদগ্রস্ত পর্যটকের জীবন রক্ষায় দ্রুত সাড়া দিয়ে তাকে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার মাধ্যমে বিজিবির মানবিক দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও জনসেবামূলক ভূমিকা আবারও প্রতিফলিত হয়েছে।

‎সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণ ও পর্যটকদের যেকোনো জরুরি প্রয়োজনে বিজিবি মানবিক সহায়তা প্রদান করে আসছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিজিবির এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category