সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে উৎসবমুখর প‌রি‌বে‌শে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Oplus_16908288

বান্দরবানে উৎসবমুখর প‌রি‌বে‌শে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান, ২৬ আগস্ট ২০২৬।।

যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়।

জুলুসটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গণি।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সভাপতি আছহাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক তমিজ উদ্দীন চৌধুরী এবং জশনে জুলুস উদযাপন কমিটির আহ্বায়ক নুরুল ইসলামসহ গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব‌্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাঁর দেখানো পথে জীবন পরিচালনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category