শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা

।। নিজস্ব প্রতিবেদক, বান্দরবান, ২৩ আগস্ট ২০২৬।।
পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিং’কে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ‌নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনায় পাহাড়ী-বাঙালীর ঢল না‌মে।
আজ রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান স্টে‌ডিয়াম এলাকা থেকে জেলা বিএনপির ব্যানারে আয়োজিত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজা। আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তম‌ঞ্চে শেষ হয়।
পরে মুক্তমঞ্চে আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথি পুর্নগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মহিলা এমপি মি‌সেস মাম্যাচিং’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এদিকে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা সভায় জেলার সাতটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীসহ পাহাড়ি-বাঙালির ঢল নামে।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, জেলা বিএনপির নেতা শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা, মহিলাদলের নেত্রী আইনজীবী উমেচিংসহ আরো অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।
সভায় ‌জেলা পরিষদের নব‌নিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং বলেন, নতুন দায়িত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং পুর্নগঠিত পরিষদের সদস্যদের নিয়ে স্থানীয়ভাবে উন্নয়নে ভূমিকা রাখবো। দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাবো।
জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, অভিজ্ঞ রাজনীতিবিদ মাম্যাচিংকে দায়িত্ব দেওয়ায় পাহাড়ে উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মাম্যাচিং এর আগেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করায় পুরনো কর্মদক্ষতা কাজে লাগাতে পারবেন। যা স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category