শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে মহাসড়কে ৪ ডাকাত গ্রেপ্তার। সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন ড. শহীদ উজ জামান। নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন। সালথায় সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সরাইলে মহাসড়কে ৪ ডাকাত গ্রেপ্তার।

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সরাইলে মহাসড়কে ৪ ডাকাত গ্রেপ্তার,

অসীম চন্দ্র দাস স্টাফ রিপোর্টার(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, বিস্ফোরক ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সরাইল থানার এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান ও রাত্রীকালীন টহল পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সরাইল উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের আনুমানিক ২০০ মিটার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থানে থাকা চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ডাকাতির প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা চরচারতলা পাথরবাড়ির মো. মামুন মিয়া (৩০), চরচারতলা সরকারবাড়ির সিয়াম সরকার (২৮), সোনারামপুর হাজী মালেক মিয়ার বাড়ির নজরুল ইসলাম (২৫) এবং চরচারতলা মরম পাড়া কিচকি বাড়ির মো. স্বপন (২০)।
গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—একটি হেক্স ব্লেড, একটি লোহার কাটার, কাঠের বাটযুক্ত একটি লোহার ছোরা, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি ছোট কাঁচি, একটি লোহার পেরেক এবং হাতলবিহীন একটি ছোট স্টিলের ছোরা।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category