জাহিদ হোসেন। (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটি। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সালথা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।মানচিত্র দেখুন
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব এনায়েত হোসেন।
সভায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতারা। তাঁরা মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।