শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সেনাজোনের আর্থিক অনুদান প্রদান আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সেনাজোনের আর্থিক অনুদান প্রদান

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সেনাজোনের আর্থিক অনুদান প্রদান

বান্দরবান প্রতিনিধি: প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানে বিভিন্ন বৌদ্ধবিহার, সংগঠন ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

​আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর সেনা জোনের ট্রেনিং শেডে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান দেওয়া হয়। বান্দরবান সেনা জোনের জোন কমান্ডারের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর সেনা জোনের মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি।

​অনুষ্ঠানে প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটি, ছোট-বড় বিভিন্ন বৌদ্ধবিহার ও পাড়া ভিত্তিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জানানো হয়, সেনাবাহিনীর এই উদ্যোগ ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category