শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভুমি জোনিং প্রকল্প বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত, বান্দরবা‌নে পিন্ডদা‌নের মধ‌্য দি‌য়ে শেষ হ‌লো ক‌ঠিন চিবর দান বান্দরবানের লামায় বেইলি ব্রীজ ভেঙে দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সরাইলে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কৃষক, তবে ন্যায্যমূল্য ও কৃষি কার্ড নিয়ে রয়েছে নানা অভিযোগ। ‎সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী, সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের ক্রীড়া কনভেনর বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

সরাইলে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভুমি জোনিং প্রকল্প বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত,

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সরাইলে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত,

অসীম চন্দ্র দাস স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার অনুষ্ঠান টি সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মীর কামরুজ্জামান কবির।
সভাপতিত্ব শুরু হয়।
এই সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ সহ উপজেলার সরকারি দপ্তরের
ইফ্রাহিম ইকবাল চৌধুরী সহকারী কমিশনার ভূমি অফিস ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া। সরাইল থানার ওসি (তদন্ত) অফিসার জরিরুল ইসলাম ,সমাজ অফিসে কর্মকর্তা পারভেজ আহমেদ, অলিউর রহমান সরাইল সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া আরো এই সময় অনুষ্ঠানে উপস্থিত সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার, নয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আহমেদ, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবু সাঈদ, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা প্রেসক্লাবে সভাপ্রতি পারভেজ আলম ( আদিল)এবং সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই সময় অনুষ্ঠানে শুরুতেই কুরান তেলাওয়াত পাঠ দিয়ে অবহিতকরণ কর্মশালা কার্যক্রম শুরু করেন। এর পর অনুষ্ঠানে উপস্থিত সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা যার যার পরিচয় তুলে ধরেন।
পরবর্তীতে ড. মাহাবুব এর সঞ্চালনায় মৌজা ও প্লেট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প বিষয়ক কার্যক্রম শুরু করেন।
এই কর্মশালা কার্যক্রম প্রথমে দিকে তুলে ধরেন ১ দ্বারা কেটাগুরি থেকে শুরু পর্যার্ক্রমে ১৮ টি কেটাগুরি ধারাবাহিক আলোচনা হয়।

কর্মশালায় বক্তারা ভূমির সঠিক ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা, কৃষিজমি রক্ষা এবং ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন অনেক সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই জোনিং মূল বিষয়ে হচ্ছে উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক ও সমাজের সুশীল প্রতিনিধিদের অবহিতকরণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category