শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের ক্রীড়া কনভেনর বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সরাইলে মহাসড়কে ৪ ডাকাত গ্রেপ্তার। সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন

​বান্দরবান প্রতিনিধি, ১৯ ন‌ভেম্বর২০২৬: মানবিক কার্যক্রমে কমিউনিটির সম্পৃক্ততা ও জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) যৌথ উদ্যোগে ‘সংশোধিত সিইএ (কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি) নীতি-২০২৬’ এবং ‘সিইএ কৌশল ২০২৬–২০২৮’ বিষয়ে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

​এতে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।

​ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুজিবুর রশীদ। অনুষ্ঠানে ইউনিটের সেক্রেটারি দৌলত কবির খান সিদ্দিকী মানবিক সেবায় কমিউনিটির সরাসরি সম্পৃক্ততা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

​ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন বিডিআরসিএস জাতীয় সদর দপ্তরের সিইএ ম্যানেজার মো. আমিরুল ইসলাম এবং সিইএ কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান। এ সময় বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ আসাদুল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

​ওরিয়েন্টেশনে সংশোধিত সিইএ নীতি-২০২৬-এর মূল অঙ্গীকার এবং ২০২৬–২০২৮ মেয়াদের কৌশলগত অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়। পাশাপাশি ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউনিট লেভেল অফিসার ও যুব প্রধানের দায়িত্ব-কর্তব্য, সহজবোধ্য তথ্য প্রদান এবং কমিউনিটির মতামত, পরামর্শ ও অভিযোগ কার্যকরভাবে নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​এ ছাড়া মানবিক সেবার মানোন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে প্রাধান্য দেওয়া এবং বিডিআরসিএসের আসন্ন ৭ম কৌশলগত পরিকল্পনা (২০২৮–২০৩৩) প্রণয়নের লক্ষ্যে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চাহিদা ও চ্যালেঞ্জগুলো নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে আস্থা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category