রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন ড. শহীদ উজ জামান। নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন। সালথায় সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি বান্দরবান প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৬: সভাপ‌তি- ‌মো: না‌ছিরুল আলম, সম্পাদক- এন এ জা‌কির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বান্দরবান প্রতি‌বেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর (শনিবার) বিকেলে বান্দরবান জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বান্দরবানের পুলিশ লাইন মাঠে আয়োজিত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক কাজী নিরুতাজ বেগম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনী ফুটবল ম্যাচ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফরদার সরদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা.আবুল মনসুর, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা এম মুহিব্বুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে বান্দরবান জেলা প্রশাসন ফুটবল দল ও পার্বত্য জেলা পরিষদ ফুটবল দল। খেলায় জেলা প্রশাসন ফুটবল দল ৪-৩ গোলে পার্বত্য জেলা পরিষদ ফুটবল দলকে হারিয়ে প্রদর্শনী ফুটবল ম্যাচে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলায় জেলা পরিষদ ফুটবল দলের নেতৃত্ব দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা.আবুল মনসুর এবং জেলা প্রশাসন ফুটবল দল এর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category