বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন। সালথায় সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি বান্দরবান প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৬: সভাপ‌তি- ‌মো: না‌ছিরুল আলম, সম্পাদক- এন এ জা‌কির সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সেনাজোনের আর্থিক অনুদান প্রদান আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি।

চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন।

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরীস্থ শুক্লাম্বর তরুণ সংঘের প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীস্থ বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি পরিমল দেবের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু রঞ্জিত দেব (৭৫) পরলোকগমন করেছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রামে শহরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন দুপুরে চন্দনাইশ উপজেলার পূর্ব বাইনজুরীতে বাবু রঞ্জিত দেবের বাড়ি সংলগ্ন শ্মশানে তার দাহ ও সৎকার সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসন্তানসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। রঞ্জিত দেব চট্টগ্রাম মহানগরীর বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি পরিমল দেবের বড় ভাই। তার মৃত্যুতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, পূর্ব বাইনজুরী সমাজকল্যাণ সমিতি ও শুক্লাম্বর তরুণ সংঘের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category