মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।

অধ্যাপক এম ই এইচ আরিফ হোসেন গাজীপুর ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

অধ্যাপক এম ই এইচ আরিফ হোসেন গাজীপুর ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী

কাজী আহসানুল হাবিব, গাজীপুর: গাজীপুর জেলার কোনাবাড়ী শিল্পাঞ্চলের পল্লী বিদ্যুৎ সংলগ্ন ২০০১ইং সনে আরিফ কলেজটি প্রতিষ্ঠা করেন অধ্যাপক এমারত হোসেন আরিফ। প্রথম অবস্থায় কলেজ শাখা চালু করা হয় স্বল্প পরিসরে।

পরবর্তিতে ২০০২ সা‌লে চালু করেন মাধ্যমিক বিদ্যালয় শাখা।এতে কোনাবাড়ি এলাকার শিক্ষাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী শিক্ষার আওতায়  সম্পৃক্ত হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটির মানউন্নয়ন, জেলা পর্যায়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছে। বিগত এস এস সি পরীক্ষায় ৯০% জিপিএ ফাইভ পেয়েছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং শতভাগ পাশ করেছে শিক্ষার্থী।  প্রতিষ্ঠানে পাঠদান করছেন বিচক্ষণ উচ্চ শিক্ষিত মেধাবী একঝাক শিক্ষক মন্ডলী।

আরিফ সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফ‌লে কলেজটি ২০২৬ -এ একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

এই ব্র‍্যান্ড শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য প্রতিষ্ঠাতা বিসিএস ক্যাডার এমারত হোসেন আরিফ এবার সিদ্ধান্ত নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসন থেকে স্বতন্ত্র এম পি হিসাবে নির্বাচন করবেন।

গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।

শিক্ষা ক্যাডারে বিসিএস পাশ করা তুখোড় মেধাবী এম ই এইচ আরিফ একজন শিক্ষক, শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর হিসাবে এলাকায় সুখ্যাতি আছে।

তিনি ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে এক যুগেরও বেশী সময় ধরে  শিক্ষকতা পেশায়ও নিয়োজিত ছিলেন।

সততা নিয়ে সমাজসেবা করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

তিনি নির্বাচন নিয়ে প্রত্যাশা ব্যাক্ত করে জানান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ হলে জনগন আমাকে ভোট দিয়ে এম পি নির্বাচিত করবেন।এতে গাজীপুর ১ আসনের জনগনের প্রত্যাশা পুরন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category