মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন ড. শহীদ উজ জামান। নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন। সালথায় সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি বান্দরবান প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৬: সভাপ‌তি- ‌মো: না‌ছিরুল আলম, সম্পাদক- এন এ জা‌কির সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫,

ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, অসীম চন্দ্র দাস (ব্রাহ্মণবাড়িয়া) ।

মানবাধিকার সুরক্ষা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার (২ নভেম্বর) সন্ধায় শহরের মসজিদ রোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এইচআরডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ। জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি উত্তম কুমার দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. পারভেজ আলম।
আলোচনা সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে শুধু আইনের প্রয়োগই যথেষ্ট নয়; বরং পারিবারিক ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও উল্লেখ করেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও মানুষের মর্যাদা রক্ষা কেবল রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সাংবাদিক, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে এইচআরডিএসের মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অতিথিরা সংগঠনটির মানবিক কার্যক্রমে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হাসনাত অপু, খোকন মিয়া, সাদ্দাম হোসেন, সামাজিক সংগঠক পারভেজ আহমেদ, আবদাল হোসেন, মোজাম্মেল আহমেদ, প্রশান্ত দেবনাথ, ইমন সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় আয়োজকরা মানবাধিকার সুরক্ষা ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে এইচআরডিএসের সাংগঠনিক কার্যক্রমকে দেশব্যাপী বিস্তৃত ও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category