রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন ড. শহীদ উজ জামান। নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন। সালথায় সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি বান্দরবান প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৬: সভাপ‌তি- ‌মো: না‌ছিরুল আলম, সম্পাদক- এন এ জা‌কির সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সেনাজোনের আর্থিক অনুদান প্রদান আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা।

বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন ড. শহীদ উজ জামান।

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক তিনটি অনুষ্ঠানে যাচ্ছেন ড. শহীদ উজ জামান

মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও প্রতিনিধি :

বাংলাদেশের মানবিক সহায়তা, স্থানীয় নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

ইএসডিও পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার বলেন, চলতি নভেম্বর মাসে তুরস্ক ও থাইল্যান্ডে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক আয়োজনে অংশ নেবেন ড. শহীদ উজ জামান।

তিনি বলেন,  তুরস্কের ইস্তাম্বুলে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি, আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভায় অংশ নেবেন শহীদ উজ জামান। এসব আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান।

সেলিমা আখতার বলেন, আগামী ৩ থেকে ৫ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি। এবারের প্রতিপাদ্য ‘সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে নেটওয়ার্কের শক্তি’। ৫ নভেম্বর অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ক্যাফে আলোচনায় তিনি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) অনুমোদিত এনজিও-এমএফআই যৌথ তহবিল গঠনে স্টার্ট বাংলাদেশ হাবের উদ্যোগ, এর ইতিবাচক প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় আগাম কার্যক্রমে দেশীয় সম্পদ ব্যবহারের সম্ভাবনা তুলে ধরবেন।

অন্যদিকে, ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। সম্মেলনের বিভিন্ন আয়োজনে ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে ড. মুহম্মদ শহীদ উজ জামানের।

কপ৩১-এর অন্যান্য কর্মসূচির মধ্যে ১১ নভেম্বর নারী নেতৃত্ব ও জলবায়ু উদ্যোগবিষয়ক একটি অধিবেশনের আলোচনা পর্বে অংশ নেবেন তিনি। এ ছাড়া ১২ নভেম্বর সুন্দরবন অঞ্চলে স্থানীয় নেতৃত্বাধীন ও জেন্ডার সংবেদনশীল প্রকৃতিভিত্তিক অভিযোজন বিষয়ে সিএনআরএস-সিসিবিডিবি আয়োজিত কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

সেলিমা আখতার বলেন,  তুরস্কের কর্মসূচি শেষে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের (আরএলটি) সভায় অংশ নেবেন ড. মুহম্মদ শহীদ উজ জামান।

উল্লেখ্য, ১৯৮৮ সালে ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত ইএসডিও দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচন, শিশুর অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category