বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন। সালথায় সাংবাদিকদের সাথে নবগঠিত উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে কিশোরী নিখোঁজ, থানায় জিডি বান্দরবান প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৬: সভাপ‌তি- ‌মো: না‌ছিরুল আলম, সম্পাদক- এন এ জা‌কির সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সেনাজোনের আর্থিক অনুদান প্রদান আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি।

বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বান্দরবান প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস সাচিংপ্রু জেরীর

​নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান: ​বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বান্দরবান জেলা শহরের পুরাতন রাজবাড়ীসংলগ্ন নিজ বাসভবনে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

​সাক্ষাৎকালে পার্বত্য মন্ত্রী নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বান্দরবানের সার্বিক উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে সাংবা‌দিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” এ সময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অনুকূল কর্মপরিবেশ তৈরি এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নসহ গণমাধ্যমের বিকাশে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। একই সাথে প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নেতৃবৃন্দকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​সৌজন্য সাক্ষাৎকালে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি: নাছিরুল আলম, ​সহসভাপতি: মোহাম্মদ মোজাম্মেল হক, ​সাধারণ সম্পাদক: এন এ জাকির, ​যুগ্ম সাধারণ সম্পাদক: রিজভী রাহাত, ​কোষাধ্যক্ষ: মো. ইসহাকসহ আ‌রো অ‌নে‌কে উপস্থিত ছিলেন।

​আলোচনাকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পার্বত্য জেলার অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন এবং প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে মন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category