বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা।

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা,

অসীম চন্দ্র দাস স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।
তরুণ প্রজন্মকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ বিনির্মাণের প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা কলেজে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর, ২০২৬ ইং কলেজের হলরুমে ‘আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন’ এবং ‘এনভায়রনমেন্ট এগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ মো. আলী আশরাফ। সভায় প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেন ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান, সিবিএ নেতা বজলুর রশিদ এবং আশুগঞ্জ সারকারখানা কলেজের অধ্যক্ষ এ এইচ এম শওকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শেখ মো. আলী আশরাফ মাদককে সমাজের একটি বড় ব্যাধি হিসেবে আখ্যায়িত করে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তা বা কর্মচারী মাদক সেবনের সাথে জড়িত—এমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না; তাৎক্ষণিক কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান আলোচকের বক্তব্যে আবু আসিফ আহমেদ বলেন, “মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। এই আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আমরা যদি এখন নিষ্ক্রিয় থাকি, তবে ভবিষ্যৎ প্রজন্মকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান তার বক্তব্যে বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কেবল আইনি প্রক্রিয়ায় এটি শতভাগ নির্মূল করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বন্ধু বা সহপাঠীদের প্ররোচনায় প্রথমে ধূমপান বা সিগারেট দিয়ে মাদকের হাতেখড়ি হয়, যা পরবর্তীতে মারাত্মক মাদকের দিকে ধাবিত করে। তাই তরুণদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে।”
উক্ত সচেতনতামূলক আলোচনা সভায় আশুগঞ্জ সারকারখানা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং সমাজ থেকে একে দূর করার শপথ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category