শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার তদন্ত ও পরিদর্শন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ,

বান্দরবানে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বান্দরবানে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে  স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী

বান্দরবান সংবাদদাতা: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে  অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (০৮ জুলাই) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে  কর্মরত সকল স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে এই কর্মসূচী পালন করা হয়।

এ অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ১৯৭৯ সাল থেকে ই পি আই কর্মসূচীর মাধ্যমে দূর্গম পাহাড়ী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি। কিন্তু দু:খের বিষয় হলো সে থেকে অদ্যাবধি পর্যন্ত ১৬তম গ্রেডে চাকরি করে আসছি। কিন্তু পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত একই গ্রেডের কর্মচারীদের পদোন্নতি হলেও এখনো পর্যন্ত আমাদের গ্রেড পরিবর্তন করা হয়নি। যা অত্যন্ত দু:খজনক এবং আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। তাই পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এস আই টি কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী  হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণের পাশাপাশি কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানাই।

কর্মসূচীতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়াং, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদ সহ প্রায় শতাধিক স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category