শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের ক্রীড়া কনভেনর বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সরাইলে মহাসড়কে ৪ ডাকাত গ্রেপ্তার। সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বান্দরবানে ইটভাটা বন্ধ, ব্যাহত হ‌চ্ছে উন্নয়ন কাজ; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও সচেতনতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিবেদক, ১৯ ন‌ভেম্বর ২০২৬: বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা সদরের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। পরে তারা শৈলপ্রপাতের পাশের একটি ঝর্ণায় একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝর্ণা থেকে উপরে উঠে এলেও মিসকাত আর ফিরে আসেনি। পরে বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category