মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব। দেড় মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে পানি সংগ্রহ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি। সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ, রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে রামদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার তদন্ত ও পরিদর্শন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, ৫৩ বছরের পথচলা উদ্‌যাপনে অরিন্দমের চার দিনের আয়োজন

বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ

।।​বান্দরবান প্রতিনিধি।। বান্দরবান পৌরসভার হাফেজ ঘোনা এলাকার ৩ নম্বর থানচি বাসস্টেশ‌নে চায়ের দোকা‌নে ফাটা কাপে চা দেয়া নিয়ে এক তুচ্ছ ঘটনার জেরে দোকানে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে চায়ের দোকানের কর্মচারী ও সাধারণ মানুষসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

​অভিযোগ সুত্রে জানা যায়, থানচি বাসস্টেশন সংলগ্ন মোঃ মারুফ (২৮)-এর চা দোকানে মোঃ বাবলু মিয়া (৩০) চা খেতে আসেন। পরিবেশন করা চায়ের কাপে সামান্য ফাটল থাকায় বাবলু মিয়া ক্ষিপ্ত হয়ে দোকানের কর্মচারী মোঃ রাসেল (২৫)-কে গালিগালাজ এবং এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মেরে নীলাফুলা জখম করেন।
​পরবর্তীতে দোকানের স্বত্বাধিকারী মোঃ মারুফ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বাবলু মিয়া, ইউসুফ মাঝি (৬০), সাহাব উদ্দিন (৩৪), মোঃ রুবেল (২৭) এবং আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা পুরুষ ও কিছু মহিলা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশ বাক্স থেকে নগদ ২৫,০০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের দাবি অনুযায়ী, এতে আনুমানিক ৩৫,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।

​হামলায় গুরুত্বর আহত হন মোঃ রাজা মিয়া (২৭)। স্থানীয় বাসিন্দা মোঃ রবিউল ইসলামসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। আহতরা হাসপাতালের পুরুষ ওয়ার্ডে (রেজিঃ নং- ৫৩৫/২) চিকিৎসা গ্রহণ করেছেন।
​এ বিষয়ে দোকানের মালিক মোঃ মারুফ বাদী হয়ে বান্দরবান সদর থানায় মোঃ বাবলু মিয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে ​বান্দরবান জেলা পুলিশ সুপার (এসপি) ওহাবুল ইসলাম খন্দকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category