শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভুমি জোনিং প্রকল্প বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত, বান্দরবা‌নে পিন্ডদা‌নের মধ‌্য দি‌য়ে শেষ হ‌লো ক‌ঠিন চিবর দান বান্দরবানের লামায় বেইলি ব্রীজ ভেঙে দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সরাইলে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কৃষক, তবে ন্যায্যমূল্য ও কৃষি কার্ড নিয়ে রয়েছে নানা অভিযোগ। ‎সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী, সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের ক্রীড়া কনভেনর বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

বান্দরবানের লামায় বেইলি ব্রীজ ভেঙে দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বান্দরবানের লামায় বেইলি ব্রীজ ভেঙে দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান, ২৫ ন‌ভেম্বর ২০২৬: বান্দরবানের লামা উপজেলায় ট্রাকযোগে ভারী স্কেভেটর বহনের সময় বেইলি ব্রীজ ভেঙে আজিজনগর-গজালিয়া দুটি ইউনিয়নের অভ্যন্তরিন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দুটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দাররা। আজ বুধবার দুপুরে গজালিয়া সড়কে এঘটনা ঘটে।
সড়ক বিভাগ ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ছয় মাইল নামক স্থানে ভারী স্কেভেটর নিয়ে একটি ট্রাক বেইলী সেতু পার হওয়ার সময় সেতুটি অ‌তি‌রিক্ত ভা‌রে ভেঙে পড়ে। এতে ট্রাক ও স্কেভেটরটি নিচে খাদে পড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে হঠাৎ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে দুই ইউনিয়নের বাসিন্দারা।
বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বলেন, দ্রুত ভেঙে পড়া সেতুটি মেরামত করা হবে। তবে
যান চলাচল স্বাভাবিক করতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দু’য়েক দিনের মধ্যে সড়কটি চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category