শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরাইলে মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভুমি জোনিং প্রকল্প বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত, বান্দরবা‌নে পিন্ডদা‌নের মধ‌্য দি‌য়ে শেষ হ‌লো ক‌ঠিন চিবর দান বান্দরবানের লামায় বেইলি ব্রীজ ভেঙে দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সরাইলে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কৃষক, তবে ন্যায্যমূল্য ও কৃষি কার্ড নিয়ে রয়েছে নানা অভিযোগ। ‎সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী, সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের ক্রীড়া কনভেনর বান্দরবানে বাংলাদেশ-মায়ানমার ত্রি-পিলার সীমান্ত থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

সরাইলে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কৃষক, তবে ন্যায্যমূল্য ও কৃষি কার্ড নিয়ে রয়েছে নানা অভিযোগ।

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সরাইলে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কৃষক, তবে ন্যায্যমূল্য ও কৃষি কার্ড নিয়ে রয়েছে নানা অভিযোগ,

অসীম চন্দ্র দাস স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়ীয়া)।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ধান চাষের চেয়ে বেশি লাভের আশায় শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। তবে উৎপাদন খরচ বৃদ্ধি, সেচ ও সারের সংকট, বাজারে ন্যায্যমূল্য না পাওয়া এবং কৃষি কার্ড বিতরণে অনিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা।
উপজেলার মলাইশ গ্রামের কৃষক গৌরপদ দাশ জানান, আগে তিনি জমিতে ধান চাষ করতেন। কিন্তু আগের মতো ফলন না হওয়ায় লাভের চেয়ে লোকসানই বেশি হতো। তাই ধান চাষ বাদ দিয়ে গত দুই বছর ধরে একই জমিতে লাউ ও টমেটো চাষ করছেন এবং এতে বেশ লাভবান হচ্ছেন।
অন্যদিকে ভিন্ন চিত্র তুলে ধরেন কুট্টাপাড়া গ্রামের কৃষক মো. সলিম মিয়া। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তিনি নিজেই কৃষিকাজ করেন। গত দুই-তিন বছর ধরে ফুলকপি চাষ করে মোটামুটি লাভবান হলেও চলতি মৌসুমে লোকসানের শঙ্কায় রয়েছেন তিনি। সলিম মিয়া বলেন, “এ বছর সময়মতো বৃষ্টি না হওয়ায় জমিতে ঠিকমতো সেচ ও সার দিতে পারিনি। অনেক পরিশ্রম করে ফসল ফলালেও বাজারে ভালো দাম পাচ্ছি না। প্রতিটি ফুলকপি গাছে খরচ পড়েছে ৩০ থেকে ৩৫ টাকা, অথচ বাজারে তা বিক্রি করতে হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। পরিবহন খরচ বাদ দিলে হাতে ৩০ থেকে ৩৫ টাকার বেশি থাকে না। এতে লাভের চেয়ে লোকসানই বেশি হবে।”
কৃষি কার্ড ও সরকারি সহায়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সলিম মিয়াসহ উপস্থিত একাধিক কৃষক অভিযোগ করেন, প্রকৃত কৃষক হওয়া সত্ত্বেও তাঁরা কৃষি কার্ড পাননি, অথচ যাঁরা কৃষিকাজের সঙ্গে জড়িত নন তাঁদের অনেকেই কার্ড পেয়েছেন। পাশাপাশি সার ও সেচযন্ত্রের সরকারি অনুমোদন ও সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার কথা জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার বলেন, “উপজেলায় শীতকালীন সবজির মধ্যে ফুলকপির আবাদ সবচেয়ে বেশি হয়। পাশাপাশি টমেটো, আলু ও বাঁধাকপিরও ব্যাপক চাষ হচ্ছে। নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে আমাদের মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।”
কৃষি কার্ডের অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আগের পুরোনো কার্ডগুলোর তালিকায় কিছু ত্রুটি ও ভুয়া নাম রয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পুরোনো ও ত্রুটিপূর্ণ কার্ডগুলো বাতিল করে নতুন করে তালিকা হালনাগাদ করা হচ্ছে। আশা করছি, অতি দ্রুত প্রকৃত কৃষকদের হাতেই নতুন কৃষি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category