অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার।
কাজী আহসানুল হাবীব,ভ্রাম্যমাণ প্রতিনিধি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীম হত্যাকাণ্ডে ৩জনকে আটক করা হয়েছে।আটক তিনজনের মধ্যে তুহিনের বাড়ি থেকে অপ্রতীমের মায়ের আইফোন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তুহিন, শাহরিয়া আনাস ও ফাহিম আহমেদকে আটক করা হয়েছে।
অপ্রতীম নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে তার মায়ের আইফোনটি ছিল।
পরে তুহিনের বাড়ি থেকে ফোনটি উদ্ধারের ঘটনায় এটিকে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে পুলিশ।
অপ্রতীমের মরদেহ এর আগে লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে উদ্ধার করা হয়।