ঢাকাশুক্রবার , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার জুমার নামাজ পরে এবং সোমবার এ করে শিবের পূজা – বলিউডের খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট।

আবদুল্লাহ আল জাকারিয়া
মার্চ ২৪, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার জুমার নামাজ পরে এবং সোমবার এ করে শিবের পূজা – বলিউডের খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট।

||আব্দুল্লাহ আল জাকারিয়া ||

বিস্তারিত :
বলিউডের খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট। ‘সুকরআল্লা’ থেকে ‘মওলা মেরে’, ‘সাইয়াঁ’-এর মতো হিট ‌গানের সুরকার। সম্প্রতি সেলিম জানান, তিনি শুক্রবার জুমার শুভেচ্ছা জানান। এমনকি, জুমা পালন করেন। সোমবার করেন শিবের উপাসনা। তার এই বক্তব্যের পরেই শুরু হয়ে যায় বিতর্ক। কী কারণে তিনি দুই ধর্মেরই উপাসনা করেন, জানালেন সেলিম। খবর আনন্দবাজার অনলাইনের।

সেলিমের গানে যেমন বার বার উঠে এসেছে আল্লাহ্‌র কথা, তেমনই শোনা যায়, তিনি শিবরাত্রির সময় প্রতি বছর একটা করে গান বার করেন। সেলিম জন্মসূত্রে মুসলিম। তবে গত বছর পহেলগাঁও কাণ্ডের পর গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘মুসলমান হয়ে লজ্জিত!’ মুসলিম বলে কখনো কখনো তিনি কাজ কম পেয়েছেন বলে সম্প্রতি এআর রহমান যে মন্তব্য করেছিলেন, তারও তীব্র বিরোধিতা করেন সেলিম।

সুরকার জানান, তিনি দুই ধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল। তার কথায়, আমি শুক্রবারে জুমার পরে সোমবার শিবের পূজা করি। অনেকেই এটা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু আমি দুই ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। আসলে ঈশ্বর ও সঙ্গীতের সঙ্গে আমার যোগসূত্র এতটাই গভীর যে, এটা ভাষায় ব্যাখ্যা করা যায় না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।