রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বিশিষ্ট সমাজসেবক মো. শাহ আলমের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

বিশিষ্ট সমাজসেবক মো. শাহ আলমের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

​মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ, (চট্টগ্রাম) প্রতিনিধি

​ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মো. শাহ আলমের জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী ও পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর জন্মদিন স্মরণে না লাইনে-ই-মোস্তফা (সা.) তাহফিজুল কুরআন মডেল মাদরাসায় ‘কোরআনের পাখি’ তথা কোমলমতি শিক্ষার্থী ও হাফেজদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (১১ এপ্রিল) চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড়স্থ না লাইনে-ই-মোস্তফা (সা.) তাহফিজুল কুরআন মডেল মাদরাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল হাফেজ ও শিক্ষার্থীদের সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন ও কল্যাণ কামনা। মাহফিলে উপস্থিত আলেম ও শিক্ষার্থীরা মো. শাহ আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন। জন্মদিন উপলক্ষে কোরআনের পাখিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। মো. শাহ আলমের সৌজন্যে কোরআনের পাখিদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও মাদরাসার সুবিধার্থে তাঁর পক্ষ থেকে একটি স্ট্যান্ড ফ্যান উপহার হিসেবে প্রদান করা হয়, যা এই প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের পড়াশোনায় স্বস্তি দেবে।

​উপস্থিত সুধীবৃন্দ ও মাদরাসা কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, বিলাসিতার মাধ্যমে জন্মদিন পালন না করে এভাবে কোরআনের পাখিদের নিয়ে দোয়া ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী মো. শাহ আলম তাঁর এই আনন্দের দিনে সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি দেশ ও দশের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category