ঢাকামঙ্গলবার , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

রুমার ৪নং গালেংঙ্গ্যায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

admin
জুন ৮, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রুমার ৪নং গালেংঙ্গ্যায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মথি ত্রিপুরা, ভ্রাম্যমান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড জৈতুন পাড়া এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৮ জুন ) দুপুর আনুমানিক দুপুর ১২টা ঘটিকায় স্থানীয়রা জৈতুন পাড়া এলাকায় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য রুমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। একই সঙ্গে রুমা উপজেলার ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রোও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ সম্পর্কেও এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।