রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে উৎসবমুখর প‌রি‌বে‌শে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার।

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার।

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি গাজীপুরঃ

গাজীপুর মহানগরে বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড তাজা গুলি এবং একটি মোটরসাইকেলসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় মহানগরের পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ।

তিনি জানান, জিএমপি পুলিশ কমিশনার -এর নির্দেশনায় মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) -এর নেতৃত্বে পুলিশের একটি দল পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের একটি TVS 4V 160 সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গাজীপুর মহানগরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category