রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে উৎসবমুখর প‌রি‌বে‌শে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্নায় পাল্টা মনসা পূথি অনুষ্ঠিত হবে আজ বান্দরবানে ফাটা কাপে চা প‌রি‌বেশন নিয়ে তুমুল কাণ্ড: দিনদুপু‌রে হামলা-ভাঙচুর ও লুট-পা‌টের অভিযোগ বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন। যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি, বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার।

সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সরাইল প্রবেশপথের বেহাল দশা: ভাঙা রাস্তায় হাঁটু পানি, নিত্য দুর্ভোগ ও দুর্ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ,

সরাইল উপজেলা প্রতিনিধি, (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রধান প্রবেশপথটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। উপজেলার উর্ছালিয়া পাড়া মোড় থেকে পশ্চিম দিকে সরাইল সদরে ঢোকার প্রধান সড়কটির বড় বড় গর্তে এখন হাঁটু পানি জমে রয়েছে। ফলে প্রতিদিন দীর্ঘ যানজটের পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। খানাখন্দে ভরা এই রাস্তায় কাদা-পানি মাড়িয়ে চলতে গিয়ে ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও জরুরি রোগীরা পড়েছেন চরম বিপাকে। স্থানীয়দের অভিযোগ—উচ্চপর্যায়ের দায়িত্বশীলরা প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাতায়াত করলেও সাধারণ মানুষের এই অবর্ণনীয় কষ্ট লাঘবে কেউ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।
সরেজমিনে দেখা যায়, উর্ছালিয়া পাড়া মোড় থেকে সরাইল উপজেলা সদরে প্রবেশের মূল সড়কটির বড় অংশ জুড়েই পিচ ও খোয়া উঠে গিয়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে সেই গর্তগুলো পানিতে ডুবে ডোবায় পরিণত হয়েছে। অনেক জায়গায় জমে আছে হাঁটু সমান নোংরা পানি। এই নোংরা পানি আর কাদা মাড়িয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে রিকশা, ইজিবাইক (টমটম), সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন গণপরিবহন। ভাঙা সড়কের কারণে মোড় এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকছে। বাজারে জরুরি কেনাকাটা বা দাপ্তরিক কাজে আসা সাধারণ মানুষ দুর্ঘটনার আতঙ্কে সদরে ঢুকতে ভয় পাচ্ছেন।

সড়কটি দিয়ে প্রতিদিন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যাতায়াত করলেও রাস্তাটি মেরামতের কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ প্রকাশ করে কয়েকজন পথচারী ও ব্যবসায়ী বলেন, “বিভিন্ন উচ্চ মহলের লোকজন ও ভিআইপিরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে এসি গাড়ি চড়ে যাতায়াত করেন। কিন্তু আমাদের এই কষ্ট দেখার কেউ নেই। সাধারণ মানুষের কষ্টের কথা শোনার মতো কেউ যেন নেই এ দেশে!” কেউ এই জনদুর্ভোগের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ না করায় দীর্ঘদিন ধরে সড়কটি এই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে জানান তারা।

এই নরকযন্ত্রণা থেকে মুক্তি পেতে স্থানীয় ভুক্তভোগী জনগণ এবং পথচারীরা সড়কটির দ্রুত স্থায়ী নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা চেয়ারম্যান এবং সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যানের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।

এলাকাবাসী জানান, সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সবসময় জনগণের সুখ-দুঃখের কথা শোনেন ও পাশে দাঁড়ান। তাই এই প্রবেশপথটির আমূল সংস্কার করে সরাইলবাসীর দীর্ঘদিনের এই সীমাহীন দুর্ভোগ ও যাতায়াত সংকটের দ্রুত অবসান ঘটাতে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category