বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি,

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

যোগ্য মানুষের মূল্যায়নই নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করবে: সফল কারাতে কোচ ও জাতীয় রেফারি মিনহাজ খানের জন্য সম্মাননার দাবি,

প্রতিনিধি অসীম চন্দ্র দাস, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া,

দেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে চলেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুরের কৃতি সন্তান মিনহাজ খান। দীর্ঘ দিন ধরে কারাতে কোচ হিসেবে দায়িত্ব পালন করা মিনহাজ বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের একজন জাতীয় পর্যায়ের রেফারি (জাজ-A কাতা ও জাজ-A কোমিতে) হিসেবে দক্ষতার স্বাক্ষর রাখছেন। তাঁর এই অনন্য অর্জন সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য বয়ে এনেছে এক গৌরবময় সম্মান।

ক্রীড়াক্ষেত্রে মিনহাজ খানের এমন গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদানের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সকল জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সমাজের সচেতন মহলের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্টজনেরা জানান, মিনহাজ খান মাঠপর্যায় থেকে উঠে এসে আজ জাতীয় পর্যায়ে রেফারি ও জাজ হিসেবে দায়িত্ব পালন করছেন, যা সরাইল তথা পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁর মতো মেধাবী ও যোগ্য ক্রীড়া ব্যক্তিত্বকে রাষ্ট্রীয় ও স্থানীয়ভাবে সম্মানিত করা এখন সময়ের দাবি। তাঁরা মনে করেন, যোগ্য মানুষের সঠিক মূল্যায়নই কেবল নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করতে পারে এবং তাদের মনে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনসাধারণ ও ক্রীড়ামোদীরা কৃতি এই ক্রীড়া ব্যক্তিত্ব মিনহাজ খানের উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। একই সঙ্গে তাকে উপযুক্ত সম্মাননা প্রদানের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category