বনাশ্রম ও বর্ষাবাসের শুরু: বৌদ্ধ বিহারগুলোতে শুভ আষাঢ়ী পূর্ণিমার নানা আয়োজন
শৈলুমং মার্মা রুমা(বান্দরবান)প্রতিনিধি:
আজ উদযাপিত হচ্ছে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা, যা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য তুষিত স্বর্গ থেকে মহামায়ার গর্ভে বোধিসত্ত্বের প্রতিসন্ধি গ্রহণ, রাজকুমার সিদ্ধার্থের গৃহত্যাগ এবং সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তনের স্মৃতিবিজড়িত একটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এই দিনে বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসব্যাপী ত্রৈমাসিক বর্ষাবাস ব্রত শুরু করেন।
প্রতিসন্ধি গ্রহণ: এই তিথিতে বোধিসত্ত্ব রানি মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন।
গৃহত্যাগ: রাজকুমার সিদ্ধার্থের মহাভিনিষ্ক্রমণ বা গৃহত্যাগের দিন এটি।
ধর্মচক্র প্রবর্তন: বুদ্ধত্ব লাভের পর সারনাথে পঞ্চবর্গীয় শিষ্যের কাছে প্রথম ধর্ম প্রচার করেছিলেন।
বর্ষাবাস ব্রত: আষাঢ়ী পূর্ণিমা থেকে তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা এক বিহারে থেকে বর্ষাবাস ব্রত পালন করেন।
পবিত্র আষাঢ়ী পূর্ণিমা। বৌদ্ধ সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ উপলক্ষে রুমা উপজেলা বিভিন্ন বৌদ্ধ বিহারে ভোরে প্রার্থনা, বুদ্ধপূজা ত্রিপিটক পাঠ ও প্রাতঃরাশ পরিবেশন করা হয় ও উপাসক-উপাসিকারা অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণে বিহারে সমবেত হন মৈত্রী ভাবনা ও বিশেষ প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি কামনা করা হয়।

