ঢাকাশনিবার , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে সাংগ্রাই উৎসব ঘিরে প্রস্তুতি: এমপি সাচিং প্রু জেরীর সঙ্গে সাংগ্রাই উদযাপন কমিটির সাক্ষাৎ

admin
এপ্রিল ৩, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে সাংগ্রাই উৎসব ঘিরে প্রস্তুতি: এমপি সাচিং প্রু জেরীর সঙ্গে সাংগ্রাই উদযাপন কমিটির সাক্ষাৎ

।।বান্দরবান প্রতিনিধি।।

পার্বত্য জেলার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই উদযাপনকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে বান্দরবান সাংগ্রাই উদযাপন কমিটির নেতৃবৃন্দ বান্দরবান -৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় শহরের পুরাতন রাজবাড়ীস্থ সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি চথুইপ্রু এবং সাধারণ সম্পাদক থুইমংপ্রুর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা সা শৈ প্রু উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আসন্ন সাংগ্রাই উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবকে আরও বর্ণিল ও আকর্ষণীয় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় কমিটির নেতৃবৃন্দ উৎসবটি সফলভাবে আয়োজনের জন্য সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সাংগ্রাই পার্বত্য চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ও সম্প্রীতির উৎসব, যা সকল সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। তিনি এ উৎসবকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, বান্দরবানের সম্প্রীতি ও সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতায় এবারের সাংগ্রাই উৎসব আরও সুন্দর ও সফলভাবে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।