মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৫৩ বছরের পথচলা উদ্‌যাপনে অরিন্দমের চার দিনের আয়োজন বান্দরবানের ৬নং ওয়ার্ডের সমাজসেবক মহিউদ্দিনের পিতার ইন্তেকাল। সরাইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব: বিশ্বশান্তি কল্পে বর্ণাঢ্য আনন্দময় শোভাযাত্রা, পাহাড়ে শিক্ষা ও সুপেয় পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগ। সরাইলের কুট্টাপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বিজয়নগরে ১৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বান্দরবানে উৎসবমুখর প‌রি‌বে‌শে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন মিজানুর রহমান বিদায়ী সিভিল সার্জন নোমান মিয়া ওএসডি। পাহাড়ের অ‌বিসংবা‌দিত নেত্রী মাম্যাচিংকে চেয়ারম্যান নিযুক্ত করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল ও গণসংবর্ধনা

বান্দরবা‌নে সেনাবাহিনীর অভিযানে টংকাবতীতে অপহৃত ৬ শ্রমিক জীবিত উদ্ধার

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বান্দরবা‌নে সেনাবাহিনীর অভিযানে টংকাবতীতে অপহৃত ৬ শ্রমিক জীবিত উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক, বান্দরবান,২৪ এপ্রিল ২০২৬:

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অজ্ঞাত সশস্ত্র গ্রুপের হাতে অপহৃত ৬ জন রাবার শ্রমিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সেনা জোন (২৮ ই বেঙ্গল) দ্রুত ও চৌকস অভিযানের ফলে অপহৃতদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরণের পর থেকে বান্দরবান সেনা জোনের বিপুল সংখ্যক সেনাসদস্য গত ২৩ এপ্রিল হতে ২৪ এপ্রিল ভোর ৫ টা পর্যন্ত সম্ভাব্য সকল অবস্থানে ব্যাপক উদ্ধার অভিযান চালায়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে অভিযান পরিচালনাকালে অপহৃত শ্রমিকদের যে পাহাড়ে আটক করে রাখা হয়েছিল, সেনাবাহিনীর সদস্যরা উক্ত পাহাড়ের নিকটবর্তী হলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত ব্যক্তিদের সেখানে রেখেই দ্রুত পা‌লি‌য়ে যায়। এরপর বান্দরবান সেনা জোন এর সদস্যরা শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এই অভিযানে টংকাবতী লাকড়ি পাড়ার
পাড়াও ম্রোর ছে‌লে ম্যাংতাং ম্রো(৩০) নামে একজন সন্দেহভাজন ব্যক্তি কে আটক করা হয়েছে এবং সেনাবাহিনী কর্তৃক পুলিশের নিকট সোপর্দ করার প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

উল্লেখ‌্য গেল ২২ এপ্রিল রাত আনুমানিক সা‌ড়ে ১১টায় টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান এলাকা থেকে অজ্ঞাত সশস্ত্র গ্রুপ ৬ জন শ্রমিককে অপহরণ করে। পরদিন ২৩ এপ্রিল অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে মোঃ ইসমাইলের কাছে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং অর্থ প্রদান না করলে বা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালে অপহৃতদের প্রাণনাশের হুমকি দেয়।
অপহরণের ঘটনা জানার সঙ্গে সঙ্গেই বান্দরবান সেনা জোন বিপুল সংখ্যক সেনা সদস্য নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গম পাহাড়ি এলাকায় দিন-রাত চিরুনি অভিযান চালানো হয়। সেনাবাহিনীর এই তৎপরতা ও উপস্থিতির কারণে অপহরণকারীরা শেষ পর্যন্ত অপহৃতদের ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
উদ্ধারকৃত শ্রমিকরা হলেন—
মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা এবং মো. রমিত।
উদ্ধারের পর প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।

এই সফল অভিযান এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর দৃঢ় অবস্থান এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের প্রতিশ্রুতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category