বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবানে দে‌শের স‌র্বোচ্চ পাহাড়ের উচ্চতা প‌রিমাপ কর‌ছে সরকার

Reporter Name / ৬৫ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বান্দরবানে দে‌শের স‌র্বোচ্চ পাহাড়ের উচ্চতা প‌রিমাপ কর‌ছে সরকার

।। বান্দরবান প্রতিবেদক।।

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ কাজ শুরু করেছে সার্ভে অধিদপ্তরের চারটি গ্রুপের ২৭ জন সার্ভেয়ারের একটি দল।
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সুউচ্চ পর্বতের উচ্চতা পরিমাপ করা হয়েছে। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি হবে, তা জানা যাবে আগামী মে মা‌সের প্রথম সপ্তা‌হে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সার্কিট হাউসের হল রুমে সংবাদ স‌ম্মেল‌নের মাধ‌্যমে এ তথ্য জানান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার আয়েতলাং পাহাড়, যোয়াত্লাং, কেওক্রাডং, তাজিংডং-১ ও ২, সাকাহাফং-১ ও ২ এবং যোগিহাফংসহ দশটি সাম্ভাব্য উচ্চতম শৃঙ্গের উচ্চতা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিমাপ করছেন সার্ভে অধিদপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তারা।
৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরিমাপ ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া দুটি পাহাড়ের মধ্যে একটি ভারতের মিজোরাম অংশে পড়ায় দেশের অভ্যন্তরে আরেকটি পাহাড়ের পরিমাপ কার্যক্রমও চলমান রয়েছে।

দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে বিভিন্ন মহলে মতপার্থক্য থাকায় এ জরিপকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আধুনিক জিপিএস ও জিওডেটিক প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জেনারেল সার্ভেয়ার ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মোহাম্মদ জুবা‌য়ের সরোয়ার বলেন, চলমান এই জরিপ কার্যক্রমের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আরও দুটি পাহাড়ের পরিমাপ শেষ হলে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে দেশের ভৌগোলিক তথ্যভান্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠা‌নে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ এবং মো: বশির উদ্দীনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মি‌ডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category