সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ সারকারখানা কলেজে মাদকবিরোধী আলোচনা সভা। ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগ। ডিমপাহাড়- টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত -৫ উদ্ধার অভিযানে ৩৮ বিজিবি। দুর্গম লাংলোক ঝর্ণায় গুরুতর অসুস্থ হয়ে বিপদে পর্যটক, জীবন বাঁচাতে ছুটে গেল বিজিবি। বান্দরবানে বিদ্যাপীঠ নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। অপ্রতিম হত্যাকান্ডে জড়িত ৩জন আটক আইফোন উদ্ধার। থানচিতে বলিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ। ‎ দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত। পাড়ায় ফিরছে বম পরিবার, খাদ্য-ঘর-জীবিকায় সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, সামনে নবান্ন উৎসব।

বান্দরবান পার্বত‌্য জেলা প‌রিষদ টি-২০ ক্রিকেট টুর্ণা‌মেন্ট শুরু : ৭ উই‌কে‌টে টিম ওয়ান এর জয়

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বান্দরবান পার্বত‌্য জেলা প‌রিষদ টি-২০ ক্রিকেট টুর্ণা‌মেন্ট শুরু : ৭ উই‌কে‌টে টিম ওয়ান এর জয়

।। নিজস্ব প্রতি‌বেদক।।
বর্নাঢ্য আয়োজনে শুরু হ‌য়ে‌ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬

শ‌নিবার (১১ এপ্রিল) দুপুর ২ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের আয়োজনে, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক উবাথোয়াই মার্মা এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসান, বান্দরবান জেলা ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার এসোসিয়েশনের সভাপতি ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর সদস্য সচিব মো.মুজিবুর রশিদ, জেলা প‌রিষদ সদস‌্য না‌ছির উদ্দীন, গণমাধ‌্যমকর্মীসহ সরকারী বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ক্রিকেট ক্লাবের প্রতিনিধি,খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

খেলায় আম্পায়া‌রের দা‌য়িত্ব নি‌য়ে খেলা প‌রিচালনা ক‌রেন মোঃ হেলালুর র‌শিদ ও রানা দাশ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় টিম ওয়ান বান্দরবান ও সাইনার স্পোটিং ক্লাব।
টিম ওয়ান টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে
সাইনার স্পোর্টিং ক্লাব ২০ ওভারে ৬ উই‌কে‌টে ১২৬ রান সংগ্রহ করে। পক্ষান্তরে টিম ওয়ান বান্দরবান ১৫.২ ওভারে ৩ উই‌কে‌টে ১৩১ রান করে। এ‌তে টিম ওয়ান বান্দরবান ০৭ উইকেটে জয়লাভ করে এবং টিম ওয়ান বান্দরবানের খেলোয়াড় ইমতিয়াজ উদ্দিন আজাদ ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত থেকে আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হয়।

এবারের পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৯টি ক্রিকেট দল অংশ গ্রহণ ক‌রে‌ছে। আগামী ১৮ এপিল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category