বান্দরবানে ত্রান বিতরন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান
।।নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।।
বান্দরবানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ব্যারিস্টার মো.আবদুস সালাম এক ঝটিকা সফরে বন্যা দুর্গত মানুষের ত্রান বিতরন করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) সাম্প্রতিক সময়কালে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান জেলা শহরের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি ত্রান বিতরন করেন।এদিন তিনি ২৫০ জন বন্যার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার,রান্না করা খাবার ও পানীয় জল বিতরন করেন।ত্রাণ বিতরণকালে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান বলেন ব্যারিস্টার মো.আবদুস সালাম বলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে নিয়মিত জরুরি ত্রাণ সহায়তা,শুকনো খাবার এবং পুনর্বাসন সামগ্রী বিতরণ করে যাচ্ছে।সাম্প্রতিক বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সংস্থার স্বেচ্ছাসেবকেরা স্থানীয় ইউনিটগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এসময় বিডিআরসিএস বোর্ড ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা.রফিকুল কবির,বোর্ড সদস্য অধ্যাপক ডা.সহিদুর রহমান,বোর্ড সদস্য ফারুক উদ্দিন ভুঁইয়া,বোর্ড সদস্য রফিকুল ইসলাম শিকদার,বোর্ড সদস্য জামিল আহমেদ,বোর্ড সদস্য কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,বান্দরবান ইউনিট এর ইউনিট অফিসার আসাদুল হায়দার চৌধুরীসহ বান্দরবান যুব রেড ক্রিসেন্ট এর সেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।এদিন অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের শিশু বাচ্চাদেরকে মৌন সামাজিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং সোসাইটির স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসকরা ত্রান বিতরনকালে জরুরী চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।এসময় বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।এদিকে ঝটিকা সফরের দিনব্যাপী কর্মসূচির শুরুতেই সোসাইটির বোর্ড চেয়ারম্যান ব্যারিস্টার মো.আবদুস সালাম বান্দরবান ইউনিট অফিস পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি বান্দরবান জেলা ইউনিট এর অবকাঠামোগত উন্নয়নের ভুয়সী প্রশংসা করেন।এছাড়াও বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা লম্বারাস্তার মাথায় নির্মাণাধীন রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেন।

