বান্দরবানের লামায় কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা জামায়াতের আমীর
নিজস্ব প্রতিবেদক: বান্দরবান জেলা জমায়াতে ইসলামীর আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ দুর্গা পূজা উপলক্ষে লামা উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির পুজা মন্ডপ পরিদর্শন করেন।
সোমবার (২৯সেপ্টেম্বর) বিকেলে তিনি সনাতনী মানুষের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার বিষয়ে নিশ্চয়তা দেন।
এ সময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল প্রকার বিভাজন প্রতিহত করে সম্প্রীতির সমাজ গড়ার আহবান জানান।
সনাতনী লোকজন তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান।
এসময়ে জামায়াতের জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ বলেন, আমরা সবাই আমাদের এই দেশকে ভালোবাসি এবং সব-সময় আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকবো। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তিনি আরও বলেন- আমাদের দেশে হিন্দু মুসলিম আমরা মিলে মিশে একসাথে বসবাস করি, পাশাপাশি থাকি, এটা বিশ্বের কোথায়ও নেই।
হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে সেই দিকে সদা সর্বদা আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি শৃঙ্খলা বিনিষ্ট করতে না পারে। এ সময় জামায়াত নেতারা দেশের পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বাড়িঘর, মন্দির গির্জাসহ বিভিন্ন উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, এই দেশ আপনাদের আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর কল্যাণময় ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে আমাদের সনাতনী ভাই-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এ সময় জেলা আমীরের সাথে উপষ্ঠিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেড়ারেশন বান্দরবান জেলার সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাজী ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

