বান্দরবান থেকে আলোচিত পর্নতারকা দম্পতি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা সেই পর্ন তারকা দম্পতি নাদিয়া আক্তার বিথী ও আজিমকে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
তাদেরকে বান্দরবানের রোয়াংছড়ি স্টেশন এলাকার ঠিকাদার সেন্টু মিন্টুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) গভীর রাতে তাদেরকে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।
১৭ অক্টোবর দ্য ডিসেন্টের একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনের পর আলোচনায় আসে এই যুগল। প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল, কীভাবে এক বাংলাদেশি দম্পতি এডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং তাদের কর্মকাণ্ড কীভাবে তরুণ প্রজন্মকে এই দিকে আকৃষ্ট করছে। প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশ্বের অন্যতম বৃহৎ এডাল্ট ওয়েবসাইটগুলোর একটিতে ২০২৫ সালের অক্টোবর মাসের ১৬ তারিখ পর্যন্ত বিথী বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে প্রথম দিকে রয়েছে।
বাংলাদেশের পর্নো গ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, এই ধরনের কনটেন্ট তৈরি ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ।

