নাইক্ষ্যংছড়ি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি সেলিম গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজ শাখার
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো: সেলিমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা গ্রামের বাসিন্দা অজি উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকার জাহাঙ্গীরের দোকান থেকে তাকে গ্রেফতার করে।
সেলিম নাইক্ষ্যংছড়িতে বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, গ্রেফতারকৃত সেলিম নাইক্ষ্যংছড়ি কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

