ঢাকাশুক্রবার , ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বলি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান ভ‌স্মিভূত

admin
অক্টোবর ২৬, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বলি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান ভ‌স্মিভূত

মথি ত্রিপুরা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে শনিবার গভীর রাতে বলি বাজারে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের আসার আগেই প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। স্থানীয় লোকজন বালতি ও টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভাতে সাহায্য করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এই অ‌গ্নিকা‌ন্ডে ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমান ‌কো‌টি টাকার কাছাকা‌ছি ব‌লে ধারণা কর‌ছে অ‌নে‌কেই।
এ অ‌গ্নিকা‌ন্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন ব‌্যবসায়ী দিক‌বি‌দিক ছুটাছুটি‌তে আহত হয়। তা‌রা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।