ঢাকাশুক্রবার , ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান ৩০০নং আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী

admin
নভেম্বর ৩, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান ৩০০নং আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী

নিজস্ব প্রতি‌বেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০নং আসনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন রাজপুত্র সাচিং প্রু জেরী।

সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশের ২৩৭টি আসনে বিএনপির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে পার্বত্য জেলা বান্দরবানের ৩০০নং আসনে সাচিং প্রু জেরীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বান্দরবানে মানোনয়ন প্রত্যাশীর মধ্যে ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী ও বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের যাচাই–বাছাই শেষে সাচিং প্রু জেরী চূড়ান্ত মনোনীত হয়।

চুড়ান্ত মনোনীত হওয়ার পর হতে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলা ২টি পৌরসভা,৩৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।