ঢাকাশুক্রবার , ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের মহা পিন্ড দানের মধ্য দিয়ে শেষ হলো কঠিন চীবর দান

admin
নভেম্বর ৫, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের মহা পিন্ড দানের মধ্য দিয়ে শেষ হলো কঠিন চীবর দান

নিজস্ব প্রতি‌বেদক: পার্বত্য জেলা বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহা পিন্ডদান উৎসব।
দানোত্তম উৎসব ও প্রার্থনায় অংশগ্রহণ করছেন হাজার হাজার বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তরা। কঠিন চিবরদান উৎসব শেষে পিন্ডদান উৎসের আয়োজন করা হয়। মাস ব্যাপী দানোত্তম উৎসবে মহা পিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবরদান। যেখানে দেশ ও জাতির সুখ শান্তি মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হচ্ছে।
আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ মন্দিরগুলোতে ভিক্ষুরা বর্ষাবাস পালন করে। এরপর কঠিন চীবর দানউৎসব শেষে পিন্ডদান উৎসবের আয়োজন করা হয়ে থাকে।
মহা পিন্ড দান যেখানে ধনী গরিবের কোন পার্থক্য নাই। বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তরা ভোরের আলো ফোটার আগেই ঐতিহ্যবাহী রংবেরংয়ের পোশাক পাড়ে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থা‌কে। নগদ,টাকা,চাল,মিস্টি,মোমবাতি ও ফলমূল ইত্যাদি নিয়ে সবাই অপেক্ষায় আ‌ছে, উদ্দেশ্য হ‌চ্ছে বৌদ্ধ ভীক্ষুদের দান করবেন। এ‌টিই বৌদ্ধ সম্প্রদায়ের পিন্ডদান নামে পরিচিত।
শহরের রাজগুরুবিহার থেকে শুরু করে প্রধান সড়কের পাশে অপেক্ষমান মানুষের কাছ থেকে পিন্ড গ্রহণ করে প্রায় ৩ শতাধিক বৌদ্ধ ভিক্ষু পুনরায় ফিরেছেন বিহারে। যেখানে আগামী দিনের সুখ শান্তি প্রত্যাশা করে বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, গৌতম বৌদ্ধ খালি পায়ে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে ছোয়াইং বা খাদ্য সংগ্রহ করতো তারই ধারাবাহিকতায় বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বীরা বৃহৎ আকারে যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।