ঢাকাশুক্রবার , ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে মোটর সাইকেল দূর্ঘটনায় পর্যটক নিহত

admin
নভেম্বর ১৪, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে মোটর সাইকেল দূর্ঘটনায় পর্যটক নিহত

নিউজ ডেস্ক : বান্দরবানের থানচি- আলিকদম সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় টিপু বড়ুয়া (২৮) নামে এক পর্যটক নিহত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে থানচি-আলিকদম সড়কের ১৬ কিলো এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত টিপু বড়ুয়া (২৮) চট্টগ্রাম চন্দনাইশ ফতেহ বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে থানচি ডিম পাহাড় হয়ে আলীকদম আসার পথে ১৬ কিলো নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির সত্যতা নিশ্চিত করে বলেন, মোটর সাইকেল চালিয়ে আসার সময় ১৬ কিলো এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পর্যটক নিহত হয়েছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।