ঢাকাশুক্রবার , ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধর্ষ চুরি: থানায় অভিযোগ দায়ের

admin
নভেম্বর ২৩, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধর্ষ চুরি: থানায় অভিযোগ দায়ের

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম চন্দনাইশে খাঁনহাট বাজারে এক ব্যবসায়ির দোকানে দুর্ধর্ষ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মোঃ এমরানুল হক চৌধুরী (৩৩) বাদী হয়ে সন্দেহভাজন চারজনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন মোঃশফিউল ইসলাম, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, মো.সিহাব।
অভিযোগ সূত্রে জানা যায়,গাছবাড়িয়া খাঁনহাট চৌধুরী কমপ্লেক্স নামীয় মার্কেটে গাছবাড়িয়া কসমেটিক্স নামীয় দোকানে রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জের ধরে দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে থাকা বিভিন্ন কসমেটিক্স সামগ্রী,কাপড় চোপড়সহ লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল ১৮,০০,০০০ (আঠার লক্ষ) টাকা। পরবর্তীতে বিবাদীগন যাতায়াতের গলি থেকে বোর্ড সরিয়ে দোকানে নতুন তালা ঝুলিয়ে দেয়। ঘটনার পরের দিন দোকান খোলার জন্য গেলে সেখানে দেখা যায় দোকান লুটপাট করে সেখানে নতুন তালা ঝুলিয়ে রাখেন। এই ব্যাপরে অভিযোগ তদন্তকারী এস আই সাইফুল ইসলাম জানান, তিনি তিনদিনের ট্রেনিং যাওয়ায় পরবর্তীতে ট্রেনিং শেষ করে এসে বিষয়টি তদন্ত করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।