ঢাকাশুক্রবার , ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তি পালিত

admin
ডিসেম্বর ২, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তি পালিত

নিজস্ব প্রতি‌বেদক: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুমাই, মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রশাসনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের স্থানীয় রাজার মাঠে গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে স্থানীয় বিভিন্ন পাহাড়ী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত নারী-পুরুষ অংশ নেয়। পরে স্থানীয় শিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমা, সহ সাধারণ সম্পাদক উ উইন মং জলিসহ স্থানীয় বিভিন্ন পাহাড়ী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেএসএস নেতারা শান্তিচুক্তির কাঙ্ক্ষিত অংশসমূহ দ্রুত বাস্তবায়ন, পাহাড়ের মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির দাবি জানান। তারা বলেন, শান্তিচুক্তি পাহাড়ে স্থায়ী শান্তির প্রধান ভিত্তি, তাই এর পুর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ‌দি‌কে তিন পার্বত‌্য জেলায় বসবাসরত সাধারণ জনগণ তা‌দের বক্ত‌ব্যে ব‌লেন, পার্বত‌্য শা‌ন্তি চু‌ক্তির ২৮ বছর পূর্ণ হ‌লেও প্রকৃতপ‌ক্ষে এখ‌নো পাহা‌ড়ে অশা‌ন্তি বিরাজ কর‌ছে। পাহা‌ড়ে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হওয়ায় সাধারণ জনগণ এখ‌নো আতংকিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।